ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করতে ফটোকার্ড প্রকাশ করলো সরকার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ১২, ২০২৬, ০৩:২০ পিএম

গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করতে ফটোকার্ড প্রকাশ করলো সরকার
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে জুলাই সনদ ইস্যুতে গণভোটও অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১২ ফেব্রুয়ারি। আসন্ন এ গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করতে ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছে অন্তর্বর্তী সরকার। এরই ধারাবাহিকতায় এবার সামাজিক যোগাযোগমাধ্যমে ফটোকার্ড প্রকাশ করে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

সোমবার সকালে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে ফটোকার্ডটি শেয়ার করা হয়।

ফটোকার্ডটিতে লেখা রয়েছে গণভোটের ‘হ্যাঁ’-তে সিল দিন, ফ্যাসিবাদ ফিরে আসার রাস্তা চিরতরে বন্ধ করুন।

প্রেস উইং জানিয়েছে, গণভোটের প্রচারণার অংশ হিসেবে ১১ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত ধারাবাহিকভাবে মোট আটটি ফটোকার্ড প্রকাশ করা হবে।

এ উদ্যোগের লক্ষ্য হলো গণভোটের বিষয়ে জনগণকে সচেতন এবং নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করা।

গণভোট সম্পর্কে জনসচেতনতা সৃষ্টিতে সরকারের পক্ষ থেকে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছে। এসব কর্মসূচির আওতায় মাঠপর্যায়ের সরকারি কর্মকর্তা, ধর্মীয় নেতৃবৃন্দ এবং বেসরকারি সংগঠনের প্রতিনিধিদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে তৃণমূল পর্যায়ে গণভোটের বিষয়ে ইতিবাচক ধারণা তৈরি করা যায়।

এএন

Link copied!