ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রমজানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি করবে সরকার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০১:১৮ পিএম

রমজানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি করবে সরকার

আসন্ন পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের জন্য সুলভ মূল্যে দুধ, ডিম, গরুর মাংস ও ড্রেসড ব্রয়লার বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের ব্যবস্থাপনায় মাসব্যাপী এই কার্যক্রম পরিচালিত হবে।

রমজানকে সামনে রেখে প্রাণিজ পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত ও বাজারমূল্য স্থিতিশীল রাখতে গত রোববার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে একটি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

সভায় সিদ্ধান্ত অনুযায়ী, রমজানের আগের দিন থেকে ২৫ রমজান পর্যন্ত মোট ২৬ দিন ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে সুলভ মূল্যে এসব পণ্য বিক্রি করা হবে। এ সময় ড্রেসড ব্রয়লারের মাংস প্রতি কেজি ২৪৫ টাকা, পাস্তুরিত দুধ প্রতি লিটার ৮০ টাকা, ডিম প্রতি পিস ৮ টাকা এবং গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকায় বিক্রি করা হবে।

এছাড়া প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তাদের জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ঢাকা ছাড়াও বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরে স্থানীয় বাজার পরিস্থিতি অনুযায়ী এই কার্যক্রম চালুর নির্দেশ দেওয়া হয়েছে।

প্রাথমিকভাবে ঢাকা ও সিটি করপোরেশন এলাকায় ২৫টি গুরুত্বপূর্ণ স্থানে সুলভ মূল্যে প্রাণিজ পণ্য বিক্রির ব্যবস্থা করা হবে। এসব স্থানের মধ্যে রয়েছে সচিবালয় এলাকা, খামারবাড়ি (ফার্মগেট), মিরপুর, আজিমপুর, নয়াবাজার, উত্তরা হাউজ বিল্ডিং, রামপুরা বাজার, হাজারীবাগ, মতিঝিল, বাড্ডা, যাত্রাবাড়ী, বনানী, কামরাঙ্গীরচর, খিলগাঁও, মোহাম্মদপুর, কাকরাইল, বনশ্রী, মিরপুর-১০, কল্যাণপুর, তেজগাঁও এবং পুরান ঢাকার বিভিন্ন এলাকা।

ভবিষ্যতে স্থানীয় উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের সংখ্যা পর্যায়ক্রমে বাড়ানো হবে বলেও সভায় জানানো হয়।

এএন

Link copied!