ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
বিমান বাহিনী প্রধান

নির্বাচনে সার্বক্ষণিক থাকবে হেলিকপ্টার-পরিবহন বিমান

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৫:০০ পিএম

নির্বাচনে সার্বক্ষণিক থাকবে হেলিকপ্টার-পরিবহন বিমান
ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট কার্যক্রমে সরাসরি সহায়তার লক্ষ্যে বিমান বাহিনীর প্রয়োজনীয় সংখ্যক হেলিকপ্টার, পরিবহন বিমান ও ইউএভি (আনম্যান্ড এরিয়াল ভেহিক্যাল) সার্বক্ষণিকভাবে নিয়োজিত থাকবে।

বৃহস্পতিবার বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এ তথ্য জানিয়েছেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রাজধানীতে বিমান বাহিনী ঘাঁটি বাশারে মাঠপর্যায়ে নিয়োজিত বিমান বাহিনী সদস্যদের উদ্দেশে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিমান বাহিনী প্রধান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে বিমান বাহিনীর সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশনা দেন।

তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত নির্দেশনা ও নির্বাচনি আচরণবিধি অনুসরণ এবং প্রয়োগের ওপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেন। সফলতার সঙ্গে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য বিভিন্ন পর্যায়ে নিয়োজিত বিমান বাহিনীর সব সদস্য সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কর্তব্য পালন করবে বলে বিমান বাহিনী প্রধান আশাবাদ ব্যক্ত করেন।

আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের জন্য ‘ইন এইড টু সিভিল পাওয়ার’র আওতায় বিমান বাহিনীর ৩ হাজার ৭৩০ জন সদস্য নিয়োজিত থাকবে এবং মাঠ পর্যায়ে ১ হাজার ২৫০ জন সদস্য আগামী ৬ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত (মোট ১১ দিন) মোতায়েন থাকবে। যারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে ২১ জেলার ৩৫টি উপজেলায় নির্বাচনি দায়িত্ব পালন করবে।

এছাড়াও, নির্বাচন কার্যক্রমে সরাসরি সহায়তার লক্ষ্যে বিমান বাহিনীর প্রয়োজনীয় সংখ্যক হেলিকপ্টার, পরিবহন বিমান ও ইউএভি (আনম্যান্ড এরিয়াল ভেহিক্যাল) সার্বক্ষণিকভাবে নিয়োজিত আছে।

অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান এবং বিমান বাহিনী সদর দপ্তর ও বিভিন্ন ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এএন

Link copied!