ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

রাজধানীতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০১:০৪ পিএম

রাজধানীতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজধানীতে ৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি মোতায়েন করা হয়েছে। শুক্রবার এক বার্তায় এই তথ্য জানিয়েছে বিজিবি। সংস্থাটি জানায়, রাষ্ট্রীয় ভবন যমুনার নিরাপত্তায় কাকরাইল মসজিদ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় এই ৬ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।

এদিকে, নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদনের আলোকে ৯ম বেতন স্কেল বা পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করেছেন সরকারি কর্মচারীরা। বেলা সোয়া ১১টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে পুলিশের দেওয়া ব্যারিকেড বা প্রতিবন্ধকতা ভেঙে যমুনার প্রবেশ মুখে অবস্থান নেন তাঁরা।

এই সময় বিভিন্ন স্লোগান দিতে থাকেন সরকারি চাকরিজীবীরা। কিছুক্ষণ পর আন্দোলনকারীদের ওপর কাঁদানে গ্যাস বা টিয়ারগ্যাস নিক্ষেপ করতে দেখা যায় পুলিশকে। টিয়ারগ্যাস ও বিজিবি মোতায়েনের ফলে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

আন্দোলনকারীরা জানান, আজকের মধ্যেই ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ না হলে আন্দোলন থেকে একচুলও সরবেন না তাঁরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত কর্মচারীরা।

জেএইচআর

Link copied!