ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

রমজানে ব্যাংকিং লেনদেনের নতুন সময়সূচি ঘোষণা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৫:২১ পিএম

রমজানে ব্যাংকিং লেনদেনের নতুন সময়সূচি ঘোষণা

আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে ব্যাংক লেনদেন ও অফিসের সময়সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিকস ডিপার্টমেন্ট এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন সূচি ঘোষণা করেছে।

নতুন নিয়ম অনুযায়ী, রমজান মাসে গ্রাহকরা সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত ব্যাংকে লেনদেন করতে পারবেন। তবে ব্যাংকের অফিশিয়াল কার্যক্রম বিকেল ৪টা পর্যন্ত চলবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রমজান চলাকালীন জোহরের নামাজের জন্য দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত বিরতি থাকবে। তবে এই সময়ে ব্যাংকের অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে লেনদেন কার্যক্রম অব্যাহত রাখতে হবে যাতে গ্রাহক সেবা ব্যাহত না হয়।

বর্তমানে স্বাভাবিক সময়ে সাধারণত সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত লেনদেন হয় এবং অফিস চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। রমজানে কর্মকর্তা-কর্মচারীদের ইবাদত ও ঘরে ফেরার সুবিধার্থেই এই সময় কমিয়ে আনা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক আরও স্পষ্ট করেছে যে, পবিত্র রমজান মাস শেষ হওয়ার পর ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি পুনরায় আগের অবস্থায় ফিরে আসবে। দেশের সব তফসিলি ব্যাংকের জন্য এই নির্দেশনা বাধ্যতামূলক করা হয়েছে।

জেএইচআর

Link copied!