ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

এনআইডি সংশোধনের আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ২০, ২০২৬, ১২:৩৯ পিএম

এনআইডি সংশোধনের আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বিশেষ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের এখন থেকে জমে থাকা আবেদনগুলো দ্রুত প্রক্রিয়াজাত করার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সহকারী পরিচালক মুহা. সরওয়ার হোসেনের সই করা এক অফিস আদেশে এই পরিবর্তনের কথা জানানো হয়। নাগরিক সেবা সচল রাখা এবং দীর্ঘদিনের অনিষ্পন্ন আবেদনগুলো দ্রুত শেষ করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

ইসি সূত্র জানায়, নতুন সিদ্ধান্ত অনুযায়ী নির্দিষ্ট কিছু আবেদন এখন থেকে সরাসরি এনআইডি মহাপরিচালকের অধীনে চলে আসবে। ফলে এসব আবেদন এখন থেকে কেন্দ্রীয়ভাবে মহাপরিচালক পর্যায়েই নিষ্পত্তি করা হবে।

অফিস আদেশে কর্মকর্তাদের তিনটি সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, জন্ম তারিখ সংক্রান্ত যেসব আবেদন আগে ‘ক-১’ থেকে ‘গ’ ক্যাটাগরিতে ছিল, সেগুলোর তালিকা তৈরি করে আগামী ২৩ ফেব্রুয়ারির মধ্যে অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠাতে হবে।

পরবর্তী নির্দেশনায় বলা হয়, প্রাপ্ত তালিকা অনুযায়ী অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা ২৮ ফেব্রুয়ারির মধ্যে এসব আবেদনের ক্যাটাগরি পরিবর্তন করে ‘ঘ’ ক্যাটাগরিতে উন্নীত করবেন। মূলত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে নিয়মিত সংশোধন কার্যক্রম সীমিত থাকায় বর্তমানে জমে থাকা কাজগুলো দ্রুত শেষ করার তাগিদ দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের এই পদক্ষেপের ফলে হাজারো নাগরিকের এনআইডি সংক্রান্ত জটিলতা দ্রুত সমাধান হবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যেই এসব কাজ সম্পন্ন করতে তাঁরা তৎপর রয়েছেন।

জেএইচআর

Link copied!