ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ঢাকায়

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ৩, ২০২৬, ১১:৫৯ পিএম

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ঢাকায়

দুই দিনের সফরে ঢাকা এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। মঙ্গলবার রাত আটটার পর দিল্লি হয়ে তিনি ঢাকায় পৌঁছান। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকার মার্কিন দূতাবাসের কর্মকর্তারা।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, পল কাপুরের সফরটি রাজনৈতিক হলেও সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পাদিত বাণিজ্য চুক্তি বাস্তবায়নে ওয়াশিংটন বিশেষ গুরুত্ব দিচ্ছে। এছাড়া সফরে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়, মিয়ানমার ও রোহিঙ্গা সংকট এবং মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে।

সফরসূচি অনুযায়ী, পল কাপুর বুধবার (৪ মার্চ) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করবেন। এদিন সন্ধ্যায় ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গেও তাঁর মতবিনিময় করার কথা রয়েছে।

সফরের শেষ দিন বৃহস্পতিবার (৫ মার্চ) প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক করবেন পল কাপুর। এরপর রাজনৈতিক নেতাদের সঙ্গে তাঁর মতবিনিময় এবং সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ইফতার পার্টিতে অংশ নেওয়ার কথা রয়েছে।

পল কাপুরের সফর নিয়ে মার্কিন দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, এই সফরের লক্ষ্য হলো যুক্তরাষ্ট্র-বাংলাদেশ কৌশলগত সম্পর্ক আরও জোরদার করা। বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ সম্প্রসারণ, নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলের অভিন্ন স্বার্থ নিয়ে আলোচনা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

জেএইচআর

Link copied!