ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

প্রাথমিক শিক্ষায় ববি হাজ্জাজ: নতুন দায়িত্ব, আগামীর চ্যালেঞ্জ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ৪, ২০২৬, ০৫:৪৪ পিএম

প্রাথমিক শিক্ষায় ববি হাজ্জাজ: নতুন দায়িত্ব, আগামীর চ্যালেঞ্জ

সরকারের মন্ত্রিসভার আটজন প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। নতুন এই বিন্যাসে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজসহ অধিকাংশ প্রতিমন্ত্রীর দায়িত্ব কমিয়ে নির্দিষ্ট মন্ত্রণালয়ে সীমাবদ্ধ করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ববি হাজ্জাজ আগে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকলেও এখন থেকে তিনি শুধু প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। একইভাবে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মো. শরীফুল আলমকে এখন শুধু বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

কৃষি, মৎস্য ও খাদ্য তিনটি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা সুলতান সালাউদ্দিন টুকুকে এখন শুধু মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে। সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের যৌথ দায়িত্বে থাকা হাবিবুর রশিদকে দায়িত্ব কমিয়ে রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। একই দপ্তরগুলোর দায়িত্বে থাকা মো. রাজিব আহসানকে এখন নৌপরিবহন মন্ত্রণালয় এবং সেতু বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা জোনায়েদ আব্দুর রহিম সাকিকে এখন শুধু পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে। এছাড়া ফারজানা শারমীনকে সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মো. নুরুল হককে শুধু প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে জানানো হয়েছে, রুলস অব বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

জেএইচআর

Link copied!