ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ৬, ২০২৬, ১২:২৫ পিএম

আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে ফোনালাপ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। 

বৃহস্পতিবার অনুষ্ঠিত এই কথোপকথনে প্রধানমন্ত্রী ইরানের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং আমিরাতের নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।

মিরাতের প্রেসিডেন্টের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ইরান সংযুক্ত আরব আমিরাতসহ ওই অঞ্চলের অন্যান্য দেশকে লক্ষ্য করে যে হামলা চালিয়েছে, তা স্পষ্টভাবে নিন্দনীয়। তিনি আরও উল্লেখ করেন যে, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় এ ধরনের আক্রমণ বড় বাধা।

ফোনালাপে বাংলাদেশের পক্ষ থেকে আমিরাতের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার জন্য গৃহীত যেকোনো পদক্ষেপে পূর্ণ সংহতি প্রকাশ করা হয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী আমিরাতের ভ্রাতৃপ্রতিম জনগণের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

আন্তর্জাতিক গণমাধ্যম ও ইউএই ফরসান ইংলিশের সূত্র অনুযায়ী, এই ফোনালাপে দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতার বিষয়টিও উঠে আসে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে বাংলাদেশের এই দৃঢ় অবস্থান দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে মনে করা হচ্ছে।

জেএইচআর

Link copied!