ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হলেন খালেদা জিয়া

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ৮, ২০২৬, ০১:৩৮ পিএম

‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হলেন খালেদা জিয়া
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হয়েছেন প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এ ছাড়া আরও পাঁচ ভিন্ন ক্যাটাগরিতে পাঁচ নারীকে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ পুরস্কার প্রদান করা হয়।

রোববার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে খালেদা জিয়ার পক্ষ থেকে সম্মাননা গ্রহণ করেন তার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান।

অন্যান্য ক্যাটাগরিতে এই বছরের পুরস্কারপ্রাপ্ত নারীরা হলেন— অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী নুরুন নাহার আক্তার, শিক্ষা ও চাকুরিক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী মোছা. ববিতা খাতুন, সফল জননী নারী নুরবানু কবীর, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে ফেলে জীবন সংগ্রামে জয়ী নারী মোছা. শমলা বেগম এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী মোছা. আফরোজা ইয়াসমিন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা নারী ক্ষমতায়ন, সমাজে নারীর অবদান এবং মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণের গুরুত্বে আলোকপাত করেন। এছাড়া পুরস্কারপ্রাপ্ত নারীদের উদ্যোগকে অনুকরণীয় উল্লেখ করে সমাজের অন্যান্য স্তরের নারীদের জন্য প্রেরণা হিসেবে দেখার আহ্বান জানানো হয়।

এএন

Link copied!