ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ১৩, ২০২৬, ০৪:০৫ পিএম

মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী

নতুন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন দলের জ্যেষ্ঠ নেতা মির্জা আব্বাসকে দেখতে যান। প্রধানমন্ত্রী সেখানে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।

গত বুধবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেললে মির্জা আব্বাসকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে হাসপাতালের নিউরো আইসিইউতে (Neuro ICU) বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ হাসপাতালে পৌঁছে তাঁর শয্যাপাশে কিছুক্ষণ অবস্থান করেন এবং সেখানে উপস্থিত মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসসহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের সান্ত্বনা দেন।

মির্জা আব্বাস বর্তমানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। বিশেষ করে, তাকে দ্রুত সিঙ্গাপুরে পাঠানোর জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করার কথা জানান প্রধানমন্ত্রী।

ইতোমধ্যে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে যোগাযোগ করা হয়েছে এবং শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়া সাপেক্ষে তাঁকে সেখানে নিয়ে যাওয়া হবে বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর এই সফরের সময় তাঁর সাথে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

জেএইচআর

Link copied!