ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বইমেলায় ফায়ার সার্ভিসের লিফলেট বিতরণ, প্রশংসা আইনমন্ত্রীর

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ১৪, ২০২৬, ১০:৫১ এএম

বইমেলায় ফায়ার সার্ভিসের লিফলেট বিতরণ, প্রশংসা আইনমন্ত্রীর

অমর একুশে বইমেলায় আগত দর্শনার্থী ও স্টল কর্মীদের মাঝে অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। 

শুক্রবার বিকেলে মেলার সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণে এই কার্যক্রম পরিচালিত হয়।

লিফলেট বিতরণের সময় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী স্বতঃস্ফূর্তভাবে ফায়ার সার্ভিসের কর্মীদের কাছ থেকে লিফলেট গ্রহণ করেন এবং এই উদ্যোগের প্রশংসা করেন। এছাড়া জনপ্রিয় সংগীতশিল্পী ও বিসিবি পরিচালক আসিফ আকবর ফায়ার সার্ভিসের কর্মীদের সাথে ফটোসেশনে অংশ নেন এবং জনসচেতনতামূলক এই কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল-এর নির্দেশনায় জনসাধারণের মধ্যে অগ্নিনিরাপত্তা বিষয়ক ধারণা দিতে এই উদ্যোগ নেওয়া হয়। মিডিয়া সেলের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. আনোয়ারুল ইসলামের নেতৃত্বে সোহরাওয়ার্দী উদ্যানস্থ ফায়ার সার্ভিসের অস্থায়ী নিয়ন্ত্রণ কক্ষ থেকে লিফলেট বিতরণ শুরু হয়ে পুরো মেলা প্রাঙ্গণে ছড়িয়ে পড়ে।

লিফলেট বিতরণের পাশাপাশি ফায়ার সার্ভিসের নতুন হটলাইন নম্বর ১০২ প্রচার করা হয়। মেলায় আসা একজন দর্শনার্থী পরীক্ষামূলকভাবে এই নম্বরে কল করে তাৎক্ষণিক সাড়া পেয়ে সন্তোষ প্রকাশ করেন।

উল্লেখ্য, বইমেলার শুরু থেকেই ফায়ার সার্ভিসের স্টলে অগ্নিনিরাপত্তা সংক্রান্ত বই সুলভ মূল্যে বিক্রি এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হচ্ছে। এছাড়া প্রতি শুক্রবার শিশুদের জন্য আগুন, ভূমিকম্প ও বজ্রপাতে করণীয় বিষয়ক বিশেষ নির্দেশনা এবং ফায়ার এক্সটিংগুইশারের ব্যবহার শেখানো হচ্ছে। মেলার শেষ দিন পর্যন্ত এই সেবা কার্যক্রম অব্যাহত থাকবে বলে ফায়ার সার্ভিস মিডিয়া সেল জানিয়েছে। প্রেস বিজ্ঞপ্তি

জেএইচআর

Link copied!