ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
সিইসি

স্বচ্ছ নির্বাচন করে জাতির কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেছি

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ১৬, ২০২৬, ০২:৩৭ পিএম

স্বচ্ছ নির্বাচন করে জাতির কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেছি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, জাতির কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচন কমিশন সুন্দর ও স্বচ্ছ নির্বাচন আয়োজন করতে সক্ষম হয়েছে।

সোমবার নির্বাচন কমিশন ভবনের বেজমেন্ট অডিটরিয়ামে নারী দিবস উপলক্ষে ইউএনডিপি ও নির্বাচন কমিশনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন। অনুষ্ঠানে কমিশনের সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এক মাস চার দিন পর অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সিইসি ভোটের পর ভোট কারচুপির নানা অভিযোগকে রাজনৈতিক সাংস্কৃতির অংশ হিসেবে উল্লেখ করে তা উড়িয়ে দেন। তিনি বলেন, “রাজনৈতিক দলগুলোতে ৩৩ শতাংশ নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে দলগুলোকে আরও সক্রিয় হতে হবে।”

এর আগে অন্যান্য কমিশনাররা নির্বাচনের আচরণবিধি মেনে চলাকে রাজনৈতিক সংস্কৃতির ইতিবাচক পরিবর্তন হিসেবে উল্লেখ করেন এবং জানান, নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন করলে নারী ভোটার অংশগ্রহণ আরও বৃদ্ধি পাবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার এবং কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় নির্বাচন কমিশনকে অভিনন্দন জানান ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার।

এএন

Link copied!