ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

বিএমইউ কেন্দ্রীয় মসজিদে ঈদের জামাত সকাল ৮টায়

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ১৬, ২০২৬, ০৩:৪৫ পিএম

বিএমইউ কেন্দ্রীয় মসজিদে ঈদের জামাত সকাল ৮টায়

পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে ঈদের প্রধান জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। 

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আব্দুল আহাদ এ তথ্য নিশ্চিত করেছেন। পবিত্র এই ঈদ জামাতে অংশ নিয়ে সালাত আদায়ের জন্য ধর্মপ্রাণ মুসল্লিদের অনুরোধ জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, ঈদের দিন ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদারের নির্দেশে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের জন্য উন্নতমানের খাবার পরিবেশনের বিশেষ ব্যবস্থা করা হয়েছে। 

অন্যদিকে, ঈদের ছুটি শেষে আগামী ২৪ মার্চ ২০২৬ তারিখ মঙ্গলবার থেকে প্রচলিত নিয়মে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ খোলা থাকবে। ওই দিন সকাল ৮টা ৩০ মিনিট থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

পবিত্র ঈদুল ফিতরের ছুটির মাঝে রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিএমইউ-এর বহির্বিভাগ আগামী ১৯ মার্চ (বৃহস্পতিবার) এবং ২২ মার্চ (রবিবার) খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ওই দুই দিন রোগীরা সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বহির্বিভাগে চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় সেবা নিতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ১৯ ও ২২ মার্চ ছাড়া ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত বহির্বিভাগ বন্ধ থাকবে। তবে বন্ধের দিনগুলোতে হাসপাতালের ইনডোর ও জরুরি বিভাগ সার্বক্ষণিক খোলা থাকবে। বন্ধের এই সময়ে শিক্ষা কার্যক্রম, অফিস, বৈকালিক স্পেশালাইজড কনসালটেশন সার্ভিস, সুপার স্পেশালাইজড হাসপাতালের কনসালটেশন সার্ভিস এবং পিসিআর ল্যাব বন্ধ থাকবে। ২৪ মার্চ থেকে সব কার্যক্রম পুনরায় স্বাভাবিক নিয়মে শুরু হবে।

জেএইচআর

Link copied!