ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঈদের আগের দিন ঢাকায় ঝড়-বৃষ্টি

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ২০, ২০২৬, ০২:৩২ পিএম

ঈদের আগের দিন ঢাকায় ঝড়-বৃষ্টি

ঈদের ঠিক আগের দিন হঠাৎ করেই বৃষ্টি ও দমকা হাওয়া শুরু হয়েছে রাজধানী ঢাকায়। বজ্রপাত, বিদ্যুতের ঝলকানি ও মেঘের গর্জনের সঙ্গে আবহাওয়া হয়ে উঠেছে ভয়াবহ। এতে ভোগান্তিতে পড়তে হয়েছে ঘরমুখো মানুষদের।

শুক্রবার বেলা ১১টার পর হঠাৎ করেই আকাশ কালো করে শুরু হয় ঝড়ো হাওয়া ও বৃষ্টি। কিছু এলাকায় সকাল ১১টার দিকে ধূলিঝড়ের খবর পাওয়া গেছে। ঝড়ো হাওয়ার পাশাপাশি বজ্রপাত ও বিদ্যুৎ চমকানোর ঘটনাও দেখা গেছে।

গত কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের প্রবণতা দেখা যাচ্ছে। আবহাওয়াবিদরা বলছেন, এই অস্থির আবহাওয়া আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

এদিকে, আগামীকাল শনিবার পালিত হবে পবিত্র ঈদুল ফিতর। কিন্তু উৎসবের দিনেও স্বস্তি মিলবে কি না, তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, দেশের আট বিভাগেই কোথাও না কোথাও বৃষ্টি ও দমকা হাওয়াসহ ঝড় হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে।

বিশেষ করে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রামের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এএন

Link copied!