ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ঈদের দিন ঝড়-বৃষ্টি নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ২০, ২০২৬, ০৭:৪৪ পিএম

ঈদের দিন ঝড়-বৃষ্টি নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

ত্রিশ দিনের সিয়াম সাধনার মধ্য দিয়ে শেষ হলো পবিত্র রমজান মাস। দেশের আকাশে শুক্রবার শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল শনিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। এই ঈদকে ঘিরে মানুষের থাকে নানা প্ল্যান। সে কারণে অন্য সবকিছুর মতো আবহাওয়াও অনুকূলে থাকা চাই। কিন্তু এবার আবহাওয়া অফিস ঝড়-বৃষ্টি নিয়ে দিয়েছে দুঃসংবাদ। 

আবহাওয়া অফিস জানিয়েছে, ঈদের দিন সারা দেশে কালবৈশাখী ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়ে কমতে পারে দিন ও রাতের তাপমাত্রা।

আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, ঈদের দিন দেশের কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ২২ মার্চ থেকে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এদিকে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রবিবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিদ্যৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যৎচমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

জেএইচআর

Link copied!