ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

এলআরআই-এ প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের গবেষণা কর্মশালা অনুষ্ঠিত

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ৩০, ২০২৬, ০৬:৫৪ পিএম

এলআরআই-এ প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের গবেষণা কর্মশালা অনুষ্ঠিত

সাভারের প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানে (এলআরআই) প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) আওতায় তিন দিনব্যাপী এক গুরুত্বপূর্ণ গবেষণা কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।

সোমবার অডিটোরিয়ামে আয়োজিত এই কর্মশালার দ্বিতীয় দিনে গবেষকরা তাঁদের প্রস্তাবিত গবেষণাপত্রগুলো উপস্থাপন করেন।

প্রাণিসম্পদ অধিদপ্তরের (ডিএলএস) এই প্রকল্পের আওতায় মোট ২২টি গবেষণা প্রস্তাবসহ নয়টি পিএইচডি ও দুটি মাস্টার্স কোর্সের ফেলোদের গবেষণা বিষয়সমূহ উপস্থাপিত হচ্ছে।

কর্মশালার দ্বিতীয় দিনে মাঠ পর্যায়ে গবাদিপশুর খাদ্যের মান নিয়ন্ত্রণ, মানবদেহের খাদ্য নিরাপত্তা এবং ভ্যাকসিন উৎপাদন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া বর্তমান সময়ের অন্যতম বড় চ্যালেঞ্জ অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সসহ মোট ১১টি গবেষণাপত্র উপস্থাপিত হয়েছে। গবেষকরা তাঁদের প্রস্তাবনাগুলো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের পাশাপাশি পোস্টার প্রেজেন্টেশনের মাধ্যমেও অংশগ্রহণকারীদের সামনে তুলে ধরেন।

উপস্থাপনা শেষে একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞ রিভিউয়ার এবং উপস্থিত বিজ্ঞানীগণ উপস্থাপিত গবেষণা প্রস্তাবগুলোর ওপর বিভিন্ন গঠনমূলক প্রশ্ন ও মতামত প্রদান করেন। বিজ্ঞানীদের এই সমন্বিত প্রচেষ্টা দেশের প্রাণিসম্পদ খাতের আধুনিকায়ন ও টেকসই উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। অনুষ্ঠানে প্রাণিসম্পদ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের গবেষকগণ উপস্থিত ছিলেন।

জেএইচআর

Link copied!