ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বিএমইউর বহির্বিভাগে ভিড় এড়াতে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ও টিকেট প্রিন্টের অনুরোধ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ১, ২০২৬, ০৩:৪৫ পিএম

বিএমইউর বহির্বিভাগে ভিড় এড়াতে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ও টিকেট প্রিন্টের অনুরোধ

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর বহির্বিভাগে গত মঙ্গলবার পর্যন্ত অনলাইন টিকেটের মাধ্যমে প্রায় এক লক্ষ রোগী চিকিৎসাসেবা নিয়েছেন। বিএমইউ এর বহির্বিভাগ-১ এবং বহির্বিভাগ-২ এ রোগীরা এই সেবা গ্রহণ করেন।

বর্তমানে প্রতিদিন দেড় থেকে দুই হাজার রোগী বিএমইউর ওয়েবসাইট (www.bmu.ac.bd) থেকে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন। ডিজিটাল পেমেন্ট পদ্ধতিতে টিকেটের মূল্য পরিশোধ করে তারা এই সুবিধা নিতে পারছেন।

এতে রোগীদের লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা দুর্ভোগ সহ্য করে বহির্বিভাগের টিকেট ক্রয় করার প্রয়োজন হচ্ছে না। দিন দিন এই আধুনিক পদ্ধতিটি সাধারণ মানুষের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠছে।

এদিকে বিএমইউর প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ এবং পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান রোগীদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন।

তারা রোগীদের অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট ও ডিজিটাল পেমেন্টের পর টিকেটটি প্রিন্ট করে সাথে নিয়ে আসার আহ্বান জানান। তারা বলেন, রোগীরা যদি টিকেটটি প্রিন্ট করে নিয়ে আসেন, তবে নির্ধারিত সময়ে সরাসরি চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন।

এতে রোগীদের সময় যেমন সাশ্রয় হবে, তেমনি বহির্বিভাগে টিকেট কাটা ও চিকিৎসকের কক্ষের সামনে লাইনে দাঁড়িয়ে থাকার ভোগান্তি থেকেও মুক্তি পাওয়া যাবে। সরাসরি নির্ধারিত কক্ষে গিয়ে সেবা নেওয়া নিশ্চিত করতেই এই অনুরোধ জানানো হয়েছে।

জেএইচআর

Link copied!