ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

এপ্রিলেই ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড়, তাপমাত্রা উঠতে পারে ৪১ ডিগ্রিতে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ২, ২০২৬, ০৫:৫৬ পিএম

এপ্রিলেই ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড়, তাপমাত্রা উঠতে পারে ৪১ ডিগ্রিতে
চলতি এপ্রিলে ঘূর্ণিঝড়ের পাশাপাশি দেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে ৪১ ডিগ্রিতে। ছবি: সংগৃহীত

চলতি এপ্রিলেই বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এ মাসে তীব্র কালবৈশাখী ঝড়সহ শিলাবৃষ্টির পাশাপাশি কয়েক দফায় তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে ৪১ ডিগ্রিতে। এপ্রিল মাসের দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে এমন আশঙ্কার কথা জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি এপ্রিলে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে এই মাসে বঙ্গোপসাগরে এক থেকে দু’টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

এদিকে চলতি মাসে দেশে বিক্ষিপ্তভাবে ৫ থেকে ৭ দিন হালকা অথবা মাঝারি ধরনের শিলাবৃষ্টিসহ অন্তত ৩ দিন তীব্র কালবৈশাখী ঝড়সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে।

অন্যদিকে চলতি এপ্রিলে দেশে ২ থেকে ৪টি মৃদু (৩৬-৩৭.৯° সে.) অথবা মাঝারি (৩৮-৩৯.৯° সে.) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। সেই সঙ্গে এক থেকে দু’টি তীব্র (৪০-৪১.৯° সে.) তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

এছাড়া এ মাসে দেশের প্রধান নদ-নদীগুলোয় স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে। সেই সঙ্গে চলতি মাসে দেশের দৈনিক গড় বাষ্পীভবন ৩.০-৫.০ মি.মি. এবং গড় সূর্য কিরণকাল ৫.৫-৭.৫ ঘণ্টা থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এএন

Link copied!