ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

দেশের কল্যাণে টানা ১৬ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ৩, ২০২৬, ১২:২১ পিএম

দেশের কল্যাণে টানা ১৬ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী

দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ ও জনসেবায় নিরলস পরিশ্রমের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার সকাল থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত টানা প্রায় ১৬ ঘণ্টা দাপ্তরিক কাজ ও উচ্চপর্যায়ের বৈঠক করে এই নজির গড়েন তিনি।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বৃহস্পতিবার সকাল ৯টায় সচিবালয়ে নিজের দপ্তরে কাজ শুরু করেন প্রধানমন্ত্রী। দিনভর গুরুত্বপূর্ণ ফাইল পর্যালোচনা, নীতিনির্ধারণী বৈঠক ও প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে পার করেন দীর্ঘ সময়। এরপর বিকেল সাড়ে ৩টায় তিনি জাতীয় সংসদ অধিবেশনে যোগ দেন এবং রাত ৮টা পর্যন্ত সেখানে সক্রিয় উপস্থিত ছিলেন।

সংসদ অধিবেশন শেষেও প্রধানমন্ত্রীর কর্মযজ্ঞ থেমে থাকেনি। রাত পৌনে ৯টায় সংসদ সচিবালয়ে শুরু হয় মন্ত্রিসভার বিশেষ বৈঠক, যা চলে রাত সাড়ে ১১টা পর্যন্ত। বৈঠক শেষেও তিনি দাপ্তরিক কাজে ব্যস্ত ছিলেন। সব মিলিয়ে রাত ১১টা ৫০ মিনিটে তার দীর্ঘ কার্যদিবস শেষ হয়।

অতিরিক্ত প্রেস সচিব আরও উল্লেখ করেন, প্রতিদিন ১২ থেকে ১৪ ঘণ্টা অফিস করা প্রধানমন্ত্রীর নিয়মিত রুটিন হলেও গতকাল তা প্রায় ১৬ ঘণ্টায় পৌঁছায়। বিশ্লেষকদের মতে, একজন রাষ্ট্রনায়কের এই কঠোর পরিশ্রম ও দায়িত্ববোধ জাতির প্রতি তার গভীর অঙ্গীকারেরই প্রতিফলন। সংকট মোকাবিলা এবং দেশের ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রীর এই সক্রিয়তা প্রশাসনের কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে বলে আশা করা হচ্ছে।

জেএইচআর

Link copied!