ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ৩, ২০২৬, ০২:০৯ পিএম

ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ

রাজধানী ঢাকাসহ দেশের বড় একটি অংশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। চৈত্র মাসের অসহ্য গরমে জনজীবন যখন অতিষ্ঠ, তখন আবহাওয়া অধিদপ্তর থেকে এলো আরও বড় দুঃসংবাদ। অধিদপ্তর জানিয়েছে, চলতি এপ্রিল মাসজুড়ে দেশের ওপর দিয়ে আরও কয়েক দফা শক্তিশালী তাপপ্রবাহ এবং ঘূর্ণিঝড় আঘাত হানার শঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদী পূর্বাভাস অনুযায়ী, বর্তমানে দেশের অন্তত ২২টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই পরিস্থিতি আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে। এপ্রিল মাসে দেশে দুই থেকে চারটি মৃদু বা মাঝারি তাপপ্রবাহ এবং এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তীব্র তাপপ্রবাহের সময় তাপমাত্রা ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে।

অধিদপ্তরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান মো. মমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রতিবেদনে জানানো হয়েছে, এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে অন্তত একটি নিম্নচাপ বা পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, যা উপকূলীয় অঞ্চলের জন্য উদ্বেগের কারণ হতে পারে।

তাপদাহের পাশাপাশি এপ্রিলজুড়ে কালবৈশাখীর দাপটও বজায় থাকবে। দেশের বিভিন্ন অঞ্চলে শিলাবৃষ্টিসহ পাঁচ থেকে সাত দিন হালকা বা মাঝারি এবং এক থেকে তিন দিন তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। যদিও দিন ও রাতের গড় তাপমাত্রা স্বাভাবিক থাকার কথা বলা হয়েছে, তবে ভ্যাপসা গরম ও আর্দ্রতার কারণে অস্বস্তি চরমে পৌঁছাতে পারে।

প্রচণ্ড গরমে স্বাস্থ্যঝুঁকি এড়াতে সাধারণ মানুষকে পর্যাপ্ত পানি পান করার এবং জরুরি প্রয়োজন ছাড়া রোদে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বৈরী আবহাওয়ার এই পূর্বাভাস মোকাবিলায় কৃষি ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগকেও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

জেএইচআর

Link copied!