ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক

আবু তাহের 

আবু তাহের 

এপ্রিল ৪, ২০২৬, ০২:৪১ পিএম

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক

স্থানীয় সরকার সম্পর্কিত অধ্যাদেশ আইন আকারে পাস হওয়ার পরপরই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, এই নির্বাচনে কোনো দলীয় প্রতীক থাকবে না।

শনিবার বিকালে শেরে বাংলা নগরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এ সময় নবনিযুক্ত ১৪ জন জেলা পরিষদ প্রশাসকও তার সঙ্গে উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী জানান, অন্তর্বর্তী সরকার স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার না করার বিধান রেখে একটি অধ্যাদেশ জারি করেছিল। পরে একটি বিশেষ কমিটি অধ্যাদেশটি যাচাই-বাছাই করে সংসদে প্রতিবেদন জমা দিয়েছে। খুব শিগগিরই এটি আইন হিসেবে পাসের জন্য সংসদে তোলা হবে। আইন পাস হলেই নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু হবে বলে জানান তিনি।

জেলা পরিষদে প্রশাসক নিয়োগের বিষয়ে মীর শাহে আলম বলেন, জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির যেসব ত্যাগী নেতাদের মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি, তাদের মধ্য থেকেই প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। তবে তাদের কার্যক্রমও জবাবদিহিতার আওতায় থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

এএন

Link copied!