ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
শেরপুর-৩ উপ-নির্বাচন

অনিয়মের অভিযোগ তুলে জামায়াত প্রার্থীর ভোট বর্জন

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ৯, ২০২৬, ০৩:০৫ পিএম

অনিয়মের অভিযোগ তুলে জামায়াত প্রার্থীর ভোট বর্জন
ছবি: মাসুদুর রহমান

জাল ভোট, ভোট কারচুপি, বিভিন্ন অনিয়ম এবং কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ তুলে শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের উপনির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাসুদুর রহমান।

বৃহস্পতিবার বিকেল আড়াইটার দিকে এ ঘোষণা দেন তিনি।

ঘোষণায় তিনি বলেন, নির্বাচনের বিভিন্ন কেন্দ্রে ব্যাপক অনিয়ম, জাল ভোট প্রদান এবং তাদের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে সুষ্ঠু ভোটগ্রহণ সম্ভব নয় উল্লেখ করে তিনি নির্বাচন বর্জনের সিদ্ধান্তের কথা জানান।

এ বিষয়ে বিস্তারিত তুলে ধরতে একই দিন বিকেল ৩টায় শ্রীবরদী জামায়াত কার্যালয়ে একটি সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, শেরপুর-৩ আসনে উপনির্বাচনে সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। তবে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে বিরোধী প্রার্থীদের পক্ষ থেকে একাধিক অভিযোগ উঠে এসেছে।

এম জি

Link copied!