ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
তথ্যমন্ত্রী

নববর্ষ উৎসবকে বিকৃত করার চেষ্টা চলছে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ১৪, ২০২৬, ০৩:২৪ পিএম

নববর্ষ উৎসবকে বিকৃত করার চেষ্টা চলছে

নববর্ষ উৎসবকে বিকৃত করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, এই উৎসবের মধ্যেই বাঙালির প্রকৃত ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয় নিহিত রয়েছে।

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে নববর্ষ উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ধর্মীয় উৎসবগুলোর পর বাংলা নববর্ষই বাঙালিদের সবচেয়ে বড় উৎসব। তবে একটি গোষ্ঠী এ উৎসবের স্বকীয়তা নষ্ট করার চেষ্টা করছে, যা বাঙালি সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিক। তিনি এই ধরনের প্রচেষ্টার বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে সকাল থেকেই ছিল উৎসবের আমেজ। সদস্য ও তাদের পরিবার ঐতিহ্যবাহী পুতুলনাচ, বাউল গানসহ নানা সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন। পাশাপাশি দেশীয় খাবারের আয়োজন খই, মুড়ি, মুড়কি, গুড়ের পায়েস, হাওয়াই মিঠাই, পান্তা-ইলিশ, চটপটি ও ফুচকা উৎসবে বাড়তি মাত্রা যোগ করে।

এক শুভেচ্ছা বার্তায় জহির উদ্দিন স্বপন দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান। তিনি বলেন, নতুন বছর ১৪৩৩-কে দেশের কৃষক সমাজ ও কৃষিভিত্তিক অর্থনীতির প্রতি উৎসর্গ করা হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, বাংলা নববর্ষের সূচনা হয়েছিল কৃষকদের ফসলের হিসাব সংরক্ষণের সুবিধার্থে। তাই এ উৎসব কেবল সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক নয়, বরং দেশের কৃষিভিত্তিক অর্থনীতির সঙ্গেও গভীরভাবে সম্পৃক্ত।

কৃষিকে কেন্দ্র করে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা গ্রহণের কথাও তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সরকার কৃষি খাতকে অগ্রাধিকার দিচ্ছে।

এএন

Link copied!