ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ঢাকায় ৯ম রানার প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ১৮, ২০২৬, ০৭:২৫ পিএম

ঢাকায় ৯ম রানার প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

চার দিনব্যাপী ‘৯ম রানার প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্ট-২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার কুর্মিটোলা গলফ ক্লাব, ঢাকা সেনানিবাসে এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান ও কুর্মিটোলা গলফ ক্লাবের প্রেসিডেন্ট জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, ওএসপি, এনপিপি, এনডিসি, এনসিসি, পিএসসি এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরণ শেষে সেনাবাহিনী প্রধান বলেন, এ ধরনের টুর্নামেন্ট দেশের গলফ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি সফল আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

এবারের প্রতিযোগিতায় দেশি-বিদেশি মিলিয়ে মোট ৮১৫ জন গলফার অংশগ্রহণ করেন। টুর্নামেন্টে জনাব জাদিদ একরাম ইখওয়ান চ্যাম্পিয়ন (উইনার), জনাব মো. সাকিব রহমান রানার আপ এবং মিসেস মিয়ংহি কিম লেডিস বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

অনুষ্ঠানে কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট, উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা, স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধি, আমন্ত্রিত অতিথি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এএন

Link copied!