ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সরকারি সফরে মালয়েশিয়া গেছেন সেনাপ্রধান

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ২০, ২০২৬, ০৭:৪৭ পিএম

সরকারি সফরে মালয়েশিয়া গেছেন সেনাপ্রধান

চার দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় গেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। গতকাল রোববার তিনি এ সফরে রওনা দেন।

সোমবার তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী তারেক রহমানের প্রতিনিধি হিসেবে কুয়ালালামপুরে অনুষ্ঠিত ডিফেন্স সার্ভিসেস এশিয়া (DSA) ও ন্যাশনাল সিকিউরিটি এশিয়া (NATSEC ASIA) ২০২৬ প্রদর্শনী পরিদর্শন করেন। এশিয়ার বৃহত্তম এ প্রদর্শনীতে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা, ইলেকট্রনিক যুদ্ধ প্রযুক্তি, নিরাপত্তা ও যুদ্ধ সরঞ্জামাদি প্রদর্শিত হচ্ছে।

সফরের অংশ হিসেবে আগামী ২১ এপ্রিল তিনি ৮ম পুত্রজায়া ফোরাম-এ অংশগ্রহণ করবেন। এ ফোরামে আসিয়ান অঞ্চলের নিরাপত্তা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং উদীয়মান প্রযুক্তির প্রভাব নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।

এ সময় মালয়েশিয়ার সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে সেনাবাহিনী প্রধানের দ্বিপাক্ষিক বৈঠকেরও পরিকল্পনা রয়েছে। এই সফরের মাধ্যমে আঞ্চলিক সম্পর্ক ও নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

এএন

Link copied!