ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
স্বাস্থ্যমন্ত্রী

শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ২২, ২০২৬, ০৩:০৬ পিএম

শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, দেশে জনবল সংকট দূর করতে শিগগিরই এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি উপজেলা পর্যায়ের সব হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে দশজন করে সশস্ত্র আনসার সদস্য নিয়োগ করা হবে।

বুধবার রাজধানীর শাহবাগে বাংলাদেশ ও চীনের যৌথ সার্জিক্যাল ক্লিনিক চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।

মন্ত্রী আরও জানান, দেশে হামের টিকার ছয় মাসের মজুত রয়েছে এবং পরবর্তী ছয় মাস পর্যন্ত এই টিকা সরবরাহে কোনো সমস্যা হবে না। পর্যাপ্ত মজুত থাকায় তিনি এ নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান।

এদিকে চীনের সহযোগিতায় যৌথ সার্জিক্যাল ক্লিনিক এবং ভ্রাম্যমাণ চিকিৎসাসেবা চালুর জন্য দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে বলে তিনি জানান।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, জটিল অস্ত্রোপচার ও চিকিৎসা ক্ষেত্রে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও উচ্চতায় পৌঁছাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এম জি

Link copied!