ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

বিমান বাহিনীর কমান্ড সেফটি সেমিনার অনুষ্ঠিত, সেফটি ট্রফি বিতরণ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ২৩, ২০২৬, ০৪:৫৫ পিএম

বিমান বাহিনীর কমান্ড সেফটি সেমিনার অনুষ্ঠিত, সেফটি ট্রফি বিতরণ

বাংলাদেশ বিমান বাহিনীর ‘কমান্ড সেফটি সেমিনার-২০২৬’ বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসস্থ বিমান বাহিনী ঘাঁটি বাশারের ফ্যালকন হলে অনুষ্ঠিত হয়েছে। অপারেশনাল উৎকর্ষতা ও উড্ডয়ন নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

সেমিনারের শুরুতে সহকারী বিমান বাহিনী প্রধান (পরিকল্পনা) এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান বাহিনীর নিরাপত্তামূলক বিভিন্ন উদ্যোগ সম্পর্কে আলোকপাত করেন। এরপর সকল ঘাঁটির এয়ার অধিনায়কগণ নিজ নিজ পর্যায়ের নিরাপত্তা কার্যক্রম ও সর্বোত্তম অনুশীলনগুলো তুলে ধরেন। সেমিনারে তথ্য-বিশ্লেষণ ভিত্তিক ঝুঁকি ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করে একটি মূল প্রবন্ধ উপস্থাপিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে বিমান বাহিনী প্রধান বিভিন্ন চ্যালেঞ্জ সত্ত্বেও উড্ডয়ন সাফল্যে সন্তোষ প্রকাশ করেন। তিনি জাতীয় নির্বাচন, দুর্যোগ মোকাবিলা ও ভিভিআইপি দায়িত্বসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মিশনে সদস্যদের দক্ষতা ও নিষ্ঠার প্রশংসা করেন। তিনি প্রতিটি স্তরের সদস্যদের সক্রিয়ভাবে সম্পৃক্ত থেকে একটি শক্তিশালী নিরাপত্তা সংস্কৃতি গড়ে তোলার নির্দেশনা দেন।

অনুষ্ঠানে ২০২৫ সালের পারফরম্যান্সের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে সেফটি ট্রফি বিতরণ করা হয়। ‘আন্তঃঘাঁটি ফ্লাইট সেফটি ট্রফি’ লাভ করে বিমান বাহিনী ঘাঁটি বাশার। সর্বোচ্চ নিরাপদ উড্ডয়ন ঘণ্টা অর্জনের জন্য উড্ডয়ন প্রশিক্ষক প্রশিক্ষণ স্কুলকে (এফআইএস) ‘আন্তঃবহর খাদেমুল বাশার ফ্লাইট সেফটি ট্রফি’ প্রদান করা হয়।

এছাড়া সেরা বিমান প্রকৌশল বহর হিসেবে ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান এবং ‘অ্যাকসিডেন্ট-ফ্রি ইয়ার অ্যাওয়ার্ড ট্রফি’ অর্জন করে ১০১ স্পেশাল উড্ডয়ন ইউনিট। অনুষ্ঠানে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিমানসেনারা উপস্থিত ছিলেন এবং জাতিসংঘ মিশন এলাকাসহ বিভিন্ন ইউনিট থেকে সদস্যরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

জেএইচআর

Link copied!