ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বিদেশ সফরে অতিরিক্ত সচিবদের ইকোনমি ক্লাস বাধ্যতামূলক

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ১, ২০২৬, ১১:৪২ এএম

বিদেশ সফরে অতিরিক্ত সচিবদের ইকোনমি ক্লাস বাধ্যতামূলক

সরকারি ব্যয় কমাতে কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার। এখন থেকে অতিরিক্ত সচিব ও সমপর্যায়ের কর্মকর্তারা বিদেশ সফরে বিজনেস বা এক্সিকিউটিভ শ্রেণিতে ভ্রমণ করতে পারবেন না; তাদের ইকোনমি ক্লাসেই যাতায়াত করতে হবে।

বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ-১ থেকে জারি করা এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

আদেশে উল্লেখ করা হয়, ২০১২ সালের ৯ অক্টোবর জারি করা ‘সরকারি কাজে বিদেশ ভ্রমণকালে বৈদেশিক মুদ্রায় প্রাপ্য ভ্রমণ ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা’ সংক্রান্ত নীতিমালার অনুচ্ছেদ ২১(খ)-এর বিধান থাকা সত্ত্বেও বর্তমান আর্থিক বাস্তবতা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, সরকারি, স্বায়ত্তশাসিত, স্বশাসিত, সংবিধিবদ্ধ ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের অতিরিক্ত সচিব বা সমপর্যায়ের সব কর্মকর্তাকে বিদেশ ভ্রমণের সময় বিজনেস, ক্লাব বা এক্সিকিউটিভ শ্রেণির পরিবর্তে ইকোনমি শ্রেণিতে ভ্রমণ করতে হবে।

অর্থ বিভাগ জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে সরকারি ব্যয় সাশ্রয়ের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এম জি

Link copied!