ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
ফ্লোরিডার পুলিশ

উদ্ধার হওয়া মরদেহটি বৃষ্টির

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ১, ২০২৬, ০৬:৪০ পিএম

উদ্ধার হওয়া মরদেহটি বৃষ্টির

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিখোঁজ বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি ও জামিল আহমেদ লিমনকে ঘিরে রহস্যজনক ঘটনায় নতুন তথ্য নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ। উদ্ধার হওয়া দ্বিতীয় মরদেহটি যে নাহিদা সুলতানা বৃষ্টির, তা আনুষ্ঠানিকভাবে শনাক্ত করা হয়েছে।

শুক্রবার ফ্লোরিডা পুলিশ বিভাগের পক্ষ থেকে বৃষ্টির ভাইকে ফোন করে মরদেহ শনাক্তের বিষয়টি জানানো হয়। 

পরিবারের সদস্যরা দ্রুত মরদেহটি বাংলাদেশে পাঠানোর অনুরোধ জানিয়েছেন। এ বিষয়ে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস এবং মিয়ামিতে বাংলাদেশ কনস্যুলেট যৌথভাবে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করেছে।

জানা যায়, ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার দুই বাংলাদেশি গবেষণা শিক্ষার্থী লিমন ও বৃষ্টি গত ১৬ এপ্রিল নিখোঁজ হন। প্রায় ১০ দিন পর ২৪ এপ্রিল টাম্পা বে এলাকার একটি সেতুর কাছে জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়।

আদালতে দাখিল করা নথিতে বলা হয়েছে, লিমনকে ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার আঘাত করে হত্যা করা হয়েছে। তার বিরুদ্ধে প্রথম শ্রেণির পূর্বপরিকল্পিত হত্যার অভিযোগ আনা হয়েছে।

এরপর ২৬ এপ্রিল হিলসবরো কাউন্টি শেরিফ দপ্তর জানায়, লিমনের মরদেহ উদ্ধারের আশপাশের এলাকায় আরও একটি অজ্ঞাত মরদেহাংশ পাওয়া গেছে। পরে তদন্তে জানা যায়, সেই মরদেহাংশের পোশাকের সঙ্গে নিখোঁজ বৃষ্টি সর্বশেষ সিসিটিভি ফুটেজে যে পোশাকে ছিলেন, তার মিল পাওয়া গেছে।

হলফনামায় উল্লেখ করা হয়, সিসিটিভি ফুটেজে বৃষ্টিকে শেষবার যে বিশেষ ধরনের পোশাকে দেখা গিয়েছিল, উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে তার সাদৃশ্য রয়েছে।

এদিকে জামিল আহমেদ লিমনের মরদেহ আগামী ২ মে অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। মরদেহটি দুবাই হয়ে ঢাকায় পৌঁছাবে ৪ মে।

এম জি

Link copied!