ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

প্রধানমন্ত্রী সিলেট যাচ্ছেন আজ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২, ২০২৬, ০৭:২০ এএম

প্রধানমন্ত্রী সিলেট যাচ্ছেন আজ
সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শনিবার (০২ মে) সিলেট সফল করবেন। গতকাল শুক্রবার (০১ মে) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

দিনব্যাপী এই সফরে মাজার জিয়ারত, ভিত্তিপ্রস্তর স্থাপন, খাল খনন কর্মসূচি, নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধন, সুধী সমাবেশে যোগাদানসহ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

দিনের কর্মসূচি অনুযায়ী, শনিবার সকাল ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর তিনি প্রথমেই হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত করবেন। পরে সিলেট সার্কিট হাউজ সংলগ্ন চাঁদনী ঘাট নামক স্থানে শহরের জলাবদ্ধতা নিরসনে সিলেট সিটি করপোরেশন গৃহীত প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান ও সুধী সমাবেশে যোগদান করবেন প্রধানমন্ত্রী।

দুপুরে সিলেট জেলার সদর উপজেলার কাশিপুর ইউনিয়নে অবস্থিত বাইশা নদী পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন করবেন। বিকেলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ সিলেট জেলা স্টেডিয়ামে আয়োজিত নতুন কুড়িঁ স্পোর্টস-২০২৬ এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে শিল্পকলা একাডেমিতে একটি সভায় অংশ গ্রহণ শেষে সন্ধ্যায় ঢাকায় ফেরার পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।

প্রায় দুই দশক পর গত ২১ জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণা চলাকালে সিলেট সফর করেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তবে সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার পর এটাই তার প্রথম সিলেট সফর।

এএন

Link copied!