ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সকাল ৯টার মধ্যে শক্তিশালী ঝড়ের শঙ্কা যেসব জেলায়

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ৩, ২০২৬, ০৭:৪৫ এএম

সকাল ৯টার মধ্যে শক্তিশালী ঝড়ের শঙ্কা যেসব জেলায়

দেশের উপকূলীয় অঞ্চলে রোববার (৩ মে) সকাল ৯টার মধ্যে শক্তিশালী ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। 

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এই পরিস্থিতিতে ওইসব এলাকার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে।

এছাড়া দেশের অন্যান্য অঞ্চলে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়াসহ অস্থায়ী বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকায় নদীবন্দরে ১ নম্বর সংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুসারে, আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি ও বজ্রবৃষ্টি অব্যাহত থাকবে। কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতও হতে পারে।

শনিবার সন্ধ্যা থেকে রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জেলায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। একইসঙ্গে ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বা অতিভারি বর্ষণের আশঙ্কা করা হচ্ছে।

নৌযান চলাচলকারীদের বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।

এএন

Link copied!