ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ৫, ২০২৬, ১০:৩২ এএম

চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে মঙ্গলবার (৫ মে) দুপুরে বেইজিংয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পর বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনের পর এটিই তার প্রথম চীন সফর। সফরে তার সঙ্গে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

এই সফরের মূল লক্ষ্য বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করা এবং কৌশলগত যোগাযোগ সম্প্রসারণ। এর আগে এপ্রিলের শুরুতে ভারত সফর শেষে অল্প সময়ের ব্যবধানে বেইজিং সফরকে কূটনৈতিক ভারসাম্য রক্ষার অংশ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

বুধবার বেইজিংয়ে ওয়াং ই-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন খলিলুর রহমান। বৈঠকে জ্বালানি সহযোগিতা, বাণিজ্য সম্প্রসারণ, মোংলা বন্দরের আধুনিকায়ন, চীনে কাঁঠাল রপ্তানি, গুয়াংজু-চট্টগ্রাম ও সাংহাই-চট্টগ্রাম সরাসরি ফ্লাইট চালু, চীনা শিল্প স্থানান্তর এবং রোহিঙ্গা সংকটসহ নানা গুরুত্বপূর্ণ ইস্যু আলোচনায় আসবে।

এছাড়া জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে চীনের সমর্থন চাওয়ার বিষয়টিও আলোচনায় থাকতে পারে।

বাংলাদেশের অন্যতম বড় উন্নয়ন অংশীদার চীন তিস্তা মহাপরিকল্পনা, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এবং গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ-এর আওতায় সহযোগিতা বাড়ানোর বিষয়েও গুরুত্ব দিতে পারে।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সম্ভাব্য চীন সফর নিয়েও আলোচনা হতে পারে। ধারণা করা হচ্ছে, জুনের মাঝামাঝি থেকে জুলাইয়ের প্রথমার্ধের মধ্যে তিনি বেইজিং সফর করতে পারেন।

এছাড়া রোহিঙ্গা ইস্যু, মিয়ানমার পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যের চলমান সংকটসহ আঞ্চলিক বিভিন্ন বিষয়ে দুই দেশের মধ্যে মতবিনিময় হবে।

সফরকালে চীনা কমিউনিস্ট পার্টির একাধিক শীর্ষ নেতার সঙ্গেও বৈঠকের পরিকল্পনা রয়েছে পররাষ্ট্রমন্ত্রীর।

এএন

Link copied!