ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্ক ভ্যাকসিন দিলেন এমপি মান্নান

পনির ভূঁইয়া, সোনারগাঁও (নারায়ণগঞ্জ)

পনির ভূঁইয়া, সোনারগাঁও (নারায়ণগঞ্জ)

মে ৭, ২০২৬, ০৫:৪৯ পিএম

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্ক ভ্যাকসিন দিলেন এমপি মান্নান

‘মানুষ মানুষের জন্য’ এই মানবিক প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬০০ ডোজ জলাতঙ্ক (র‍্যাবিস) ভ্যাকসিন উপহার দিয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।

বৃহস্পতিবার দুপুরে এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি এই ভ্যাকসিনসমূহ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।

ভ্যাকসিন প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে এমপি আজহারুল ইসলাম মান্নান বলেন, জলাতঙ্ক একটি প্রাণঘাতী রোগ। সময়মতো ভ্যাকসিন না পেলে অনেক ক্ষেত্রে রোগীর জীবন ঝুঁকির মধ্যে পড়ে। সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে এবং দরিদ্র রোগীদের কষ্ট লাঘবে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। মানুষের কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমাইয়া ইয়াকুব এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোস্তাফিজুর রহমান দিগন্তসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, সরকারিভাবে সরবারহ সীমিত থাকায় অনেক সময় দরিদ্র রোগীদের বাইরে থেকে চড়া মূল্যে এই ভ্যাকসিন সংগ্রহ করতে হতো। এমপির পক্ষ থেকে ৬০০ ডোজ ভ্যাকসিন পাওয়ার ফলে এখন থেকে স্থানীয় সাধারণ মানুষ কোনো বিড়ম্বনা ছাড়াই হাসপাতাল থেকে দ্রুত এই সেবা গ্রহণ করতে পারবেন।

জেএইচআর

Link copied!