ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

তুরস্কের রাষ্ট্রদূতের সঙ্গে বিডার নির্বাহী চেয়ারম্যানের বৈঠক

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ১০, ২০২৬, ০৮:২০ পিএম

তুরস্কের রাষ্ট্রদূতের সঙ্গে বিডার নির্বাহী চেয়ারম্যানের বৈঠক

তুরস্কের বিনিয়োগ বাংলাদেশে আরও বাড়ানোর লক্ষ্য নিয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবং বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিডার কার্যালয়ে এ বৈঠক হয়।

বৈঠকে জানানো হয়, তুর্কি বিনিয়োগকারীদের আগ্রহ বর্তমানে বেশ দৃশ্যমান। অনেক তুর্কি বিনিয়োগকারী ইতোমধ্যে বাংলাদেশকে কাছ থেকে বুঝতে এবং বিনিয়োগের সম্ভাবনা যাচাই করতে দেশে আসছেন।

আলোচনায় বাংলাদেশে তুর্কি ব্যবসা প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ আরও বাড়ানোর উপায় এবং বিদ্যমান আগ্রহকে আরও কার্যকর সম্পৃক্ততার মাধ্যমে এগিয়ে নেওয়ার বিষয়টি গুরুত্ব পায়।

রাষ্ট্রদূত রামিস সেন বলেন, দুই দেশের ব্যবসায়িক সম্প্রদায়ের মধ্যে আরও ঘনিষ্ঠ যোগাযোগ প্রয়োজন। এ ক্ষেত্রে সরকারি ও বেসরকারি খাতের পারস্পরিক সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি তুরস্কের গাজিয়ানতেপ, দেনিজলি এবং কোকায়েলি-ইজমিতের মতো শিল্পকেন্দ্রগুলোর কথাও উল্লেখ করেন, যেগুলো টেক্সটাইলসহ বিভিন্ন খাতে সহযোগিতার সম্ভাবনা বুঝতে সহায়ক হতে পারে।

বৈঠকে বাংলাদেশে তুর্কি বিনিয়োগের বিদ্যমান আইনি কাঠামো নিয়েও আলোচনা হয়। একই সঙ্গে কোচ গ্রুপের আইগ্যাস এবং আর্চেলিকের মতো সফল বিনিয়োগের উদাহরণ এবং বাংলাদেশে সম্ভাব্য প্রবেশের জন্য আগ্রহী বড় তুর্কি কোম্পানিগুলোর বিষয়েও আলোচনা করা হয়। এসব কোম্পানির সঙ্গে বিডা বর্তমানে কাজ করছে।

বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, বাণিজ্য ও সরাসরি বৈদেশিক বিনিয়োগ-উভয় ক্ষেত্রেই তুরস্ক বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার। দুই দেশের মধ্যে বিদ্যমান মিল ও সম্ভাবনা কাজে লাগাতে পারলে বাণিজ্য ও বিনিয়োগ উভয়ই আরও বাড়ানো সম্ভব।

তিনি আরও জানান, অগ্রাধিকার খাত নির্ধারণ করে লক্ষ্যভিত্তিক ব্যবসায়িক যোগাযোগ জোরদারে বিডার তুরস্ক ডেস্ক, দূতাবাস এবং সংশ্লিষ্ট অংশীজনরা একসঙ্গে কাজ চালিয়ে যাবে।

এম জি

Link copied!