ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মাসিক কূটনৈতিক বৈঠকে সম্মত বাংলাদেশ ও ব্রাজিল

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ১৬, ২০২৬, ০১:৫৮ এএম

মাসিক কূটনৈতিক বৈঠকে সম্মত বাংলাদেশ ও ব্রাজিল

নিয়মিত কূটনৈতিক যোগাযোগ ও সহযোগিতা জোরদারের লক্ষ্যে উপদেষ্টা পর্যায়ে মাসিক বৈঠক আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে বাংলাদেশ ও ব্রাজিল। এর মাধ্যমে বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, জ্বালানি, শিক্ষা, প্রযুক্তি এবং আন্তর্জাতিক অঙ্গনে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

শুক্রবার ১৫ মে ব্রাজিলের রাজধানীতে অবস্থিত প্রেসিডেন্ট প্যালেসে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে ব্রাজিলের প্রেসিডেন্টের পররাষ্ট্রবিষয়ক প্রধান উপদেষ্টার সৌজন্য সাক্ষাতে এসব বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় ও বহুমাত্রিক করার ওপর গুরুত্বারোপ করেন উভয় পক্ষ।

আলোচনায় বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যকার প্রায় ৪ বিলিয়ন মার্কিন ডলারের বিদ্যমান দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সম্প্রসারণের সম্ভাবনা ও কার্যকর উদ্যোগ নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়। বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে যৌথ উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।

এ ছাড়া আসন্ন জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদে বাংলাদেশের বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ব্রাজিল সমর্থন দেবে বলে আশ্বাস দিয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়েও একমত হয় দুই দেশ।

বৈঠকে বাংলাদেশ ও ব্রাজিলের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উভয় পক্ষ।

এম জি

Link copied!