ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান

অসহায় মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা শহীদ জিয়ার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ৩০, ২০২৬, ০৯:৪৬ পিএম

অসহায় মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা শহীদ জিয়ার

দলের নেতাকর্মীদের সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আসুন আমরা শপথ গ্রহণ করি, যার যার অবস্থান থেকে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যেন সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি। আজকের দিনে এটাই হোক আমাদের মূল লক্ষ্য এবং প্রত্যাশা।

দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুস্থদের মাঝে বস্ত্র ও শুকনো খাবার বিতরণ করা হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

নেতাকর্মীদের দেশের সাধারণ মানুষের পাশে থাকার নির্দেশনা দিয়ে তারেক রহমান বলেন, “আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী। আপনারা যারা দীর্ঘ সময় ধরে দলের সঙ্গে যুক্ত আছেন, তারা ভালো করেই জানেন যে, শহীদ জিয়ার শাহাদাতবরণের পর থেকেই আমরা প্রতি বছর এই দিনটিতে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে আসছি। দেশের বিভিন্ন অঞ্চলে সংকটে থাকা মানুষের পাশে আমাদের সামর্থ্য অনুযায়ী দাঁড়ানোর এই প্রয়াস অব্যাহত রয়েছে।”

প্রধানমন্ত্রী আরও বলেন, আপনাদের সবার কাছে আমার বিশেষ আহ্বান থাকবে, শুধু দলীয়ভাবে নয়, ব্যক্তিউদ্যোগেও যার যার সামর্থ্য অনুযায়ী অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। এটিই শহীদ জিয়ার মূল শিক্ষা ও আদর্শ।

খাবার ও বস্ত্র বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং উত্তরের আহ্বায়ক আমিনুল হক।

এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, উত্তরের প্রশাসক শফিকুল আলম মিল্টন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, সাধারণ সম্পাদক রাজীব আহসান, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, ঢাকা মহানগর শ্রমিক দলের আহ্বায়ক সুমন ভুইয়া এবং সদস্য সচিব বদরুল আলম সবুজসহ দলের বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এই সময় অংশ নেন।

জেএইচআর

Link copied!