ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ১২ জুন, ২০২৬

সৌদি থেকে দেশে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ হাজি

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ১২, ২০২৬, ১২:২২ পিএম

সৌদি থেকে দেশে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ হাজি

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত ১২৩টি ফ্লাইটে দেশে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ জন বাংলাদেশি হাজি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৪ হাজার ২৮৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৮ হাজার ২০২ জন।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১২ জুন (সৌদি সময়) পর্যন্ত হাজি পরিবহনে শীর্ষে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সংস্থাটি ২১ হাজার ৯২০ জন হাজিকে দেশে ফিরিয়েছে। এছাড়া সৌদি এয়ারলাইনস ১৮ হাজার ৮৮০ জন, ফ্লাইনাস ৮ হাজার ৩৮০ জন এবং অন্যান্য এয়ারলাইনসের মাধ্যমে ফিরেছেন ৩ হাজার ৩১১ জন হাজি।

চলতি হজ মৌসুমে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত ৪৯ জন বাংলাদেশি মারা গেছেন। তাদের মধ্যে ৩৩ জন পুরুষ ও ১৬ জন নারী। মৃতদের মধ্যে মক্কায় ৩৫ জন, মদিনায় ১৩ জন এবং জেদ্দায় একজন মারা যান।

স্বাস্থ্যসেবা কার্যক্রমের আওতায় বাংলাদেশি চিকিৎসাকেন্দ্রগুলো থেকে ৬২ হাজার ২৪৩টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে। এছাড়া আইটি হেল্পডেস্কের মাধ্যমে ২৭ হাজার ৪১০টি সেবা প্রদান করা হয়েছে। বর্তমানে সৌদির বিভিন্ন হাসপাতালে ২৪ জন বাংলাদেশি হাজি চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, চলতি বছর পবিত্র হজ অনুষ্ঠিত হয় ২৬ মে। বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রী সৌদি আরবে যান। প্রথম ফিরতি ফ্লাইট শুরু হয় ৩০ মে, আর শেষ ফিরতি ফ্লাইট নির্ধারিত রয়েছে আগামী ৩০ জুন।

এম জি

Link copied!