ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

জামায়াতের নারী এমপিদের পোশাক নিয়ে আপত্তিকর মন্তব্য, সংসদে হট্টগোল

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ১৪, ২০২৬, ০৭:০১ পিএম

জামায়াতের নারী এমপিদের পোশাক নিয়ে আপত্তিকর মন্তব্য, সংসদে হট্টগোল

জাতীয় সংসদে বাজেট আলোচনার সময় নারী সংসদ সদস্যদের পোশাক ও পর্দা নিয়ে করা মন্তব্যকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ও হট্টগোলের ঘটনা ঘটেছে। এতে কুমিল্লা-৬ আসনের বিএনপির সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী সমালোচনার মুখে পড়েন।

রোববার (১৪ জুন) সংসদের বাজেট অধিবেশনে তিনি জামায়াতে ইসলামী ও নারী সংসদ সদস্যদের ব্যক্তিগত স্বাধীনতা ও পোশাক নিয়ে মন্তব্য করেন। তার বক্তব্য শোনার পর সরকারি ও বিরোধী দলের সদস্যরা একযোগে প্রতিবাদ জানালে অধিবেশন কক্ষে বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ডেপুটি স্পিকার কায়সার কামাল স্পিকার হিসেবে হস্তক্ষেপ করেন এবং আপত্তিকর অংশ সংসদের কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ করার ঘোষণা দেন। একইসঙ্গে তিনি সংসদ সদস্যদের ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে মন্তব্য থেকে বিরত থাকার কঠোর আহ্বান জানান।

তীব্র প্রতিক্রিয়ার মুখে মনিরুল হক চৌধুরী পরে দুঃখ প্রকাশ করেন এবং তার বক্তব্যে কারও সম্মানহানি হয়ে থাকলে তা এক্সপাঞ্জ করার অনুরোধ জানান। পরে সংসদের পরিস্থিতি স্বাভাবিক হয়।

বিতর্কিত বক্তব্যের পাশাপাশি তিনি বিএনপি ও তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করেন এবং কিছু উন্নয়ন প্রকল্প নিয়ে সরকারের প্রশংসাও করেন। তবে মূলত নারী এমপিদের পোশাক ও পর্দা ইস্যু ঘিরেই পুরো অধিবেশনে উত্তেজনা তৈরি হয়।

এম জি

Link copied!