ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ১৫ জুন, ২০২৬
কৃষিমন্ত্রী

দেড় বছর পর পেঁয়াজ আমদানির প্রয়োজন থাকবে না

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ১৫, ২০২৬, ০১:৫৭ পিএম

দেড় বছর পর পেঁয়াজ আমদানির প্রয়োজন থাকবে না

বাংলাদেশ কৃষিপ্রধান দেশ হলেও নানা খাতে এখনো আমদানিনির্ভরতা রয়েছে। তবে আগামী এক থেকে দেড় বছরের মধ্যে পেঁয়াজ আমদানির প্রয়োজন থাকবে না এবং তিন বছরের মধ্যে দেশ পাট বীজে স্বয়ংসম্পূর্ণ হবে বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

সোমবার রাজধানীতে স্মার্ট কৃষিতে সরকারি বিনিয়োগ বিষয়ক বিশ্বব্যাংকের প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, কৃষকের কাছে সময়মতো সঠিক তথ্য না পৌঁছানোর কারণে অনেক সময় তারা ন্যায্যমূল্য পান না। এই সমস্যা সমাধানে তথ্য ব্যবস্থাপনা ও সরবরাহ ব্যবস্থায় জোর দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, আগামী এক থেকে দুই বছরের মধ্যে দেশজুড়ে দুই হাজার মিনি কোল্ডস্টোরেজ স্থাপন করা হবে। এসব কোল্ডস্টোরেজে ১৫ থেকে ২০ জন কৃষক একসঙ্গে পণ্য সংরক্ষণ করতে পারবেন, যা কৃষিপণ্যের অপচয় কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্ত্রী বলেন, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে কৃষিখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। দেশের প্রায় ৭৫ শতাংশ মানুষের জীবিকা কৃষিনির্ভর হওয়ায় এই খাতকে আরও শক্তিশালী করা এখন সময়ের দাবি।

এম জি
 

Link copied!