ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ১৫ জুন, ২০২৬

বাংলাদেশ স্কাউটস দৌলতপুর উপজেলা নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

জুন ১৫, ২০২৬, ০৩:১৬ পিএম

বাংলাদেশ স্কাউটস দৌলতপুর উপজেলা নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

বাংলাদেশ স্কাউটস দৌলতপুর উপজেলার নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন দৌলতপুর উপজেলা স্কাউটসের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য গুহ্য। সভায় উপজেলার কাব স্কাউট ও স্কাউট কার্যক্রমের অগ্রগতি, নতুন ইউনিট গঠন, সদস্য বৃদ্ধি, প্রশিক্ষণ কার্যক্রম, জাতীয় ও আঞ্চলিক কর্মসূচিতে অংশগ্রহণ এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্কাউটসের সহ-সভাপতি ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাক আহমেদ, সহ-সভাপতি ও মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ইয়াকুব আলী, কমিশনার শাহরিয়ার জাহান, সম্পাদক আবুল কালাম, কোষাধ্যক্ষ আহমেদ রাজু, উপজেলা স্কাউট লিডার মিজানুর রহমান ও কাব লিডার মাসুদুর রহমান। এছাড়া স্কাউটার কামরুল হাসান, বকুল হোসেন, জাহাঙ্গীর আলম, আক্তারুজ্জামান সুরুজ, শাহানাজ পারভীনসহ নির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, স্কাউটিং শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউট কার্যক্রম আরও সম্প্রসারণ ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভা শেষে দৌলতপুর উপজেলার স্কাউট কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

জেএইচআর

Link copied!