ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ১৫ জুন, ২০২৬

মঙ্গলবার নিউইয়র্ক যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ১৫, ২০২৬, ০১:৫১ পিএম

মঙ্গলবার নিউইয়র্ক যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতিসংঘের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলের (ইসোসক) হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মঙ্গলবার (১৬ জুন) তিনি ঢাকা ত্যাগ করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ১৭ থেকে ১৯ জুন নিউইয়র্কে এই সেগমেন্ট অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সফর শেষে আগামী ২০ জুন তার দেশে ফেরার কথা রয়েছে।

এবারের অধিবেশনে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন জাতিসংঘে স্পেনের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হেক্টর গোমেজ।

জাতিসংঘের ইসোসক-এর এই হিউম্যানিটারিয়ান সেগমেন্ট বিশ্বব্যাপী মানবিক সংকট, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সহায়তা সমন্বয়ের অন্যতম প্রধান প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত। এতে সদস্য দেশ, জাতিসংঘ সংস্থা ও মানবিক সংগঠনগুলো বৈশ্বিক মানবিক ইস্যু নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করে থাকে।

এম জি

Link copied!