ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

একযোগে পুলিশের ১২ কর্মকর্তাকে বদলি

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ১৭, ২০২৬, ১১:০৩ পিএম

একযোগে পুলিশের ১২ কর্মকর্তাকে বদলি

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১২ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

বুধবার (১৭ জুন) জারি করা প্রজ্ঞাপনে জনস্বার্থে এই বদলি ও পদায়নের নির্দেশনা দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. তানভীর হোসেনকে এসবি-তে এবং বরিশাল মেট্রোপলিটনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রিপন চন্দ্র সরকারকে খুলনা মেট্রোপলিটনে বদলি করা হয়েছে।

সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার ফারহানা আফরোজ জেমিকে ঝিনাইদহের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, চুয়াডাঙ্গা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমানকে নড়াইলের সদর সার্কেলে এবং ঝিনাইদহের কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সায়েম ইউসুফকে পুলিশ হেডকোয়ার্টার্সে পদায়ন করা হয়েছে।

এছাড়া ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পহন চাকমাকে নওগাঁর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে এবং বরিশাল মেট্রোপলিটনের সহকারী পুলিশ কমিশনার মো. মশিয়ার রহমানকে রাঙ্গামাটির ১৮ এপিবিএনে বদলি করা হয়েছে।

অন্যদিকে, সাতক্ষীরার তালা সার্কেলের সহকারী পুলিশ সুপার শেখ মোহাম্মদ নূরুল্লাহকে চুয়াডাঙ্গার দামুড়হুদা সার্কেলে, পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী পুলিশ সুপার ফারহান-উল-ইমামকে ঢাকার পুলিশ স্টাফ কলেজে এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার এস.এম. মাহবুবুল আলমকে সিআইডিতে পদায়ন করা হয়েছে।

র‌্যাবের সহকারী পুলিশ সুপার মো. জিয়া লতিফুল ইসলামকে রংপুরের মেট্রোপলিটনে এবং খুলনা মেট্রোপলিটনের সহকারী পুলিশ কমিশনার শেখ মো. আব্দুর রাজ্জাককে সিআইডিতে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, আগামী ১ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নতুন কর্মস্থলে দায়িত্ব গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর না হলে ২ জুলাই থেকে তারা তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য হবেন।

এম জি

Link copied!