ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ১৭ জুন, ২০২৬

কৃষিতে যুক্ত হচ্ছে সেন্সর, এআই ও ড্রোন: সংসদে প্রধানমন্ত্রী

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ১৭, ২০২৬, ০৯:৫৯ পিএম

কৃষিতে যুক্ত হচ্ছে সেন্সর, এআই ও ড্রোন: সংসদে প্রধানমন্ত্রী

দেশের কৃষি খাতকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে সেন্সর, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ইন্টারনেট অব থিংস (আইওটি) এবং ড্রোনের মতো আধুনিক প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে কৃষি মন্ত্রণালয় এরই মধ্যে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করছে। 

বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে টেবিলে উত্থাপিত এক লিখিত জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এই তথ্য জানান।

এদিন নির্ধারিত প্রশ্নোত্তর টেবিলে প্রধানমন্ত্রীর জবাব ছাড়াও পররাষ্ট্র, স্বরাষ্ট্র, পরিকল্পনা এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রশ্নোত্তর উত্থাপিত হয়।

সংসদ অধিবেশনে অপর এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক অবস্থানকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এদিকে দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদকে জানান, বর্তমান সরকার মাদক ব্যবসা, ছিনতাই এবং কিশোর গ্যাংয়ের বিস্তার রোধে অত্যন্ত কঠোর ও বদ্ধপরিকর। অপরাধীদের দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশব্যাপী নিয়মিত অভিযান পরিচালনা করছে।

দিনের কার্যসূচি অনুযায়ী প্রশ্নোত্তর পর্ব শেষে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা শুরু হয়। এতে সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা অংশ নিয়ে নিজ নিজ বক্তব্য ও মতামত তুলে ধরেন।

বাজেট আলোচনায় অংশ নিয়ে শিক্ষামন্ত্রী দেশের শিক্ষা খাতের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। তিনি শিক্ষা খাতে বাজেট বরাদ্দের যৌক্তিকতা ব্যাখ্যার পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট বিভিন্ন মামলা-মোকাদ্দমার বর্তমান অবস্থা এবং তা নিরসনে মন্ত্রণালয়ের নেওয়া আইনি পদক্ষেপগুলো সংসদের সামনে উপস্থাপন করেন।

জেএইচআর

Link copied!