ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ১৭ জুন, ২০২৬

মশাল মিছিলের প্রতিবাদে ভেড়ামারায় যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ

হেলাল মজুমদার, ভেড়ামারা (কুষ্টিয়া)

হেলাল মজুমদার, ভেড়ামারা (কুষ্টিয়া)

জুন ১৭, ২০২৬, ০৮:২৩ পিএম

মশাল মিছিলের প্রতিবাদে ভেড়ামারায় যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ

কুষ্টিয়ার ভেড়ামারায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি মশাল মিছিলের ভিডিওকে কেন্দ্র করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন উপজেলা যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। 

বৃহস্পতিবার বিকেল ৪টায় ভেড়ামারা দক্ষিণ রেলগেট এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, বুধবার গভীর রাতে ভেড়ামারা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান সোহাগের আয়োজনে একটি মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে বলে দাবি করে তার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় তাঁরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বক্তারা আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে কোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড জনমনে উদ্বেগ সৃষ্টি করতে পারে। তাঁরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন উপজেলা যুবদলের সদস্য সচিব মোশারফ হোসেন, যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান রুবেল, বিপ্লব হোসেন, জীবন রহমান দুদু, পৌর যুবদলের সদস্য সচিব নজিবুল হক সুমন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জুলফিকার রহমান ভুট্টো, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নরতম ঘোষ ও শফিক মালিথা।

এ সময় আরও বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু বেলাল জিকু, ধরমপুর ইউনিয়ন যুবদলের সভাপতি নান্টু মণ্ডল ও সাধারণ সম্পাদক শাহিন মাস্টার, বাহিরচর ইউনিয়ন যুবদলের সভাপতি এনামুল হক সর্দার, যুবদল নেতা আসাদুজ্জামান ফাজিল, চাঁদগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি জিয়াউর রহমান, যুবদল নেতা দেশ রকি, শাহীনসহ যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ণ রাখা এবং যেকোনো ধরনের নৈরাজ্য ও উসকানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

জেএইচআর

Link copied!