ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

বাংলাদেশি কর্মী নিয়োগ প্রসঙ্গে যা জানালেন মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ২৩, ২০২৬, ১১:২৬ এএম

বাংলাদেশি কর্মী নিয়োগ প্রসঙ্গে যা জানালেন মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী

বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ, ন্যায্য ও নৈতিকভাবে পরিচালনা নিশ্চিত করতে বিদেশি শ্রমিক ব্যবস্থাপনায় সুশাসন আরও জোরদার করার ঘোষণা দিয়েছে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়। সোমবার এক বিবৃতিতে দেশটির মানবসম্পদমন্ত্রী আর. রামানান এই তথ্য জানান।

তিনি বলেন, কর্মী নিয়োগ প্রক্রিয়াকে শোষণ, বৈষম্য ও অনৈতিক আর্থিক লেনদেনমুক্ত রাখতে মালয়েশিয়া এবং বাংলাদেশের যৌথ অঙ্গীকারের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। মালয়েশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বাংলাদেশি কর্মীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখছেন এবং বাংলাদেশ বর্তমানে দেশটির অন্যতম প্রধান শ্রমিক সরবরাহকারী দেশ। তাই সুশাসন, শ্রমিক কল্যাণ ও নৈতিক নিয়োগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করা প্রয়োজন, যা উভয় দেশের জন্যই কল্যাণকর হবে।

আর. রামানান আরও উল্লেখ করেন, বাংলাদেশের সঙ্গে মানবসম্পদ ব্যবস্থাপনা বিষয়ে সহযোগিতা কেবল শ্রমিকদের কল্যাণ, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করবে না, বরং মালয়েশিয়ার শ্রমবাজারের চাহিদাও একটি টেকসই ও দায়িত্বশীল উপায়ে পূরণ করতে সহায়তা করবে। বিদেশি শ্রমিক ব্যবস্থাপনায় সুশাসন প্রতিষ্ঠা এবং অংশীদার দেশগুলোর সঙ্গে কৌশলগত সহযোগিতা সম্প্রসারণে তাঁর মন্ত্রণালয় সক্রিয় ভূমিকা অব্যাহত রাখবে বলেও তিনি জানান।

এর আগে, সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যকার দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় শ্রমিক অভিবাসন নিরাপদ এবং উভয় দেশের জন্য লাভজনক করতে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ (জেডব্লিউজি) গঠনের সিদ্ধান্ত হয়। এই যৌথ ওয়ার্কিং গ্রুপ বিদ্যমান সমঝোতা স্মারক (এমওইউ) পর্যালোচনা করবে এবং বর্তমান বাস্তবতা ও দুই দেশের প্রয়োজন অনুযায়ী নতুন এমওইউ প্রণয়নের ভিত্তি তৈরি করবে।

জেএইচআর

Link copied!