ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

তালতলীতে খালে গোসল করতে নেমে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

জসিম উদ্দিন, তালতলী (বরগুনা)

জসিম উদ্দিন, তালতলী (বরগুনা)

জুন ২৩, ২০২৬, ১১:৩৯ এএম

তালতলীতে খালে গোসল করতে নেমে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

বরগুনার তালতলীতে সোনাকোটা-ইকোপার্ক সংলগ্ন খালে গোসল করতে নেমে মুছা (১৭) নামের এক কিশোর নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার রাত ১১টার দিকে উপজেলার ফকিরহাট সংলগ্ন সোনাকোটা-ইকোপার্ক খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মুছা উপজেলার মধ্যনিদ্রা গ্রামের বশিরের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোনাকোটা ইউনিয়নের ফকিরহাট এলাকায় দুলাল মোল্লার মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলারে কাজ করত মুছা। ট্রলারটি ওই এলাকায় অবস্থান করায় গতকাল সকাল ১১টার দিকে সে ইকোপার্ক এলাকার খালে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে সে খালের পানিতে ডুবে নিখোঁজ হয়।

পরবর্তীতে সন্ধ্যার দিকে নদীতে জাল ফেলতে যাওয়ার সময় মুছাকে খুঁজে পাওয়া না গেলে আশপাশের লোকজন ও পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। খাল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়েও বিকেল পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। এরপর জোয়ারের পানি কমতে থাকলে রাত আনুমানিক ১০টার দিকে স্থানীয়রা খালের পানিতে একটি মরদেহ ভাসতে দেখেন।

খবর পেয়ে তালতলী থানা পুলিশ রাত ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে প্রাথমিকভাবে মরদেহটি নিখোঁজ কিশোর মুছার বলে শনাক্ত করা হয়।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

জেএইচআর

Link copied!