ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০৪ জুলাই, ২০২৬

খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ৪, ২০২৬, ০৮:৩১ এএম

খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন

ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তেহরানে আয়োজিত রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়ে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।

শুক্রবার রাজধানী তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে অনুষ্ঠিত শোকানুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে যোগ দেন বাংলাদেশের স্পিকার। এর আগে বৃহস্পতিবার (২ জুলাই) রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে তিনি ইরানে পৌঁছান।

শোকানুষ্ঠানের আগে ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে বৈঠক করেন হাফিজ উদ্দিন আহমদ। এ সময় তিনি খামেনির হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে ইরানের সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানান।

বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সাংস্কৃতিক যোগাযোগ ও দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়েও আলোচনা হয়। স্পিকার আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও ইরানের সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে।

এ ছাড়া সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া শান্তি সমঝোতা বাস্তবায়নে ইরানের পার্লামেন্টের ভূমিকার প্রশংসা করেন তিনি। সংলাপ ও কূটনীতির মাধ্যমে আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধানের প্রতি বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, এই সমঝোতা পুরো অঞ্চলে স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে।

বৈঠকের একপর্যায়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। বৈঠকে ইরানের ডেপুটি স্পিকার, পার্লামেন্টের সদস্য এবং তেহরানে বাংলাদেশের দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এএন

Link copied!