ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০৪ জুলাই, ২০২৬

ভূমিকম্পে পা হারানো শিশুর স্বপ্ন পূরণ করলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুলাই ৪, ২০২৬, ১০:৩২ এএম

ভূমিকম্পে পা হারানো শিশুর স্বপ্ন পূরণ করলেন রোনালদো

চলমান বিশ্বকাপে মাঠের লড়াইয়ে পর্তুগালকে শেষ ষোলোয় তুলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে মাঠের সেই সাফল্যের ব্যস্ততার মাঝেও অনন্য এক মানবিকতায় আবারও নজর কাড়লেন পাঁচবারের ব্যালন ডি'অরজয়ী এই কিংবদন্তি। ভেনেজুয়েলার এক ভয়াবহ ভূমিকম্পে একটি পা হারানো ছোট্ট এক ভক্তের স্বপ্ন পূরণ করে বিশ্বজুড়ে প্রশংসায় ভাসছেন তিনি।

সম্প্রতি ভেনেজুয়েলায় আঘাত হানে শক্তিশালী ভূমিকম্প। এতে দেশটির বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। লা গুয়াইরা অঙ্গরাজ্যের কিশোর আন্দ্রেস মিয়েলেসও সেই দুর্যোগের শিকার। ভূমিকম্পের আঘাতে গুরুতর আহত হয়ে সে নিজের একটি পা হারিয়েছে এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এই চরম কঠিন সময়ের মধ্যেও আন্দ্রেসের একটি ছোট্ট ইচ্ছা ছিল। বিশ্বকাপের স্টিকার অ্যালবামের জন্য সে তার প্রিয় ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর অফিসিয়াল স্টিকারটি পাওয়ার আকুতি জানায়। শিশুটির সেই আকাঙ্ক্ষার কথা সামাজিক যোগাযোগমাধ্যমের বরাতে রোনালদোর কাছে পৌঁছে যায়। বিষয়টি জানার পর পর্তুগালের জার্সি গায়ে আন্দ্রেসের উদ্দেশে একটি আবেগঘন ব্যক্তিগত ভিডিওবার্তা পাঠান তিনি।

ভিডিওবার্তায় রোনালদো বলেন, “হ্যালো আন্দ্রেস, কেমন আছ? তোমাকে একটি বড় আলিঙ্গন পাঠাতেই এই ভিডিওটি করেছি। আমি জানি তুমি আমার বড় ভক্ত। আশা করি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে। আমি চাই তুমি আমার একটি ম্যাচে এসো, আমরা একসঙ্গে খেলা উপভোগ করব। তোমার সঙ্গে দেখা করার অপেক্ষায় আছি। সাহস রেখো, বন্ধু।”

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আন্তর্জাতিক সাংবাদিক গ্যাবি আরোচার দেওয়া তথ্য অনুযায়ী, কয়েকজন উদার দাতার সহায়তায় বহু প্রতীক্ষিত সেই বিশ্বকাপের স্টিকারটি ইতোমধ্যে হাতে পেয়েছে আন্দ্রেস। শুধু তাই নয়, রোনালদোর নিজের স্বাক্ষর করা একটি বিশেষ জার্সিও উপহার হিসেবে পেতে যাচ্ছে সে।

উল্লেখ্য, রোনালদোর এই সুন্দর উদ্যোগের আগেই তাঁর জীবনসঙ্গী জর্জিনা রদ্রিগেজ ভেনেজুয়েলার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ও সহায়হীন মানুষের জন্য বড় আকারের ত্রাণসামগ্রী পাঠিয়ে পাশে দাঁড়িয়েছিলেন।

জেএইচআর

Link copied!