ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০৪ জুলাই, ২০২৬

এবার শুরু শেষ ষোলোর লড়াই: কে কার মুখোমুখি, দেখে নিন সূচি

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুলাই ৪, ২০২৬, ১০:৪৮ এএম

এবার শুরু শেষ ষোলোর লড়াই: কে কার মুখোমুখি, দেখে নিন সূচি

কলম্বিয়া ও ঘানার ম্যাচ দিয়ে পর্দা নামল ২০২৬ বিশ্বকাপের শেষ বত্রিশের রোমাঞ্চকর লড়াইয়ের। গ্রুপ পর্বের ৪৮ দল থেকে প্রতিযোগিতা নেমে এসেছিল ৩২-এ, আর এখন শিরোপার রেসে টিকে আছে মাত্র ১৬টি দল। কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্যে দলগুলো এখন একে অপরের মুখোমুখি হবে।

কানসাস সিটিতে ঘানাকে হারিয়ে শেষ দল হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছে কলম্বিয়া। শেষ ষোলোর লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ইউরোপের দল সুইজারল্যান্ড।

এর আগে মায়ামিতে নবাগত কেপ ভার্দের বিপক্ষে রুদ্ধশ্বাস জয় তুলে নেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালে যাওয়ার মহালড়াইতে লিওনেল মেসির দলের মুখোমুখি হবে মোহামেদ সালাহর মিশর।

সবার আগে শেষ ১৬ নিশ্চিত করে এবারের বিশ্বকাপের অন্যতম সহ-আয়োজক কানাডা। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের মুখোমুখি হতে হবে গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কোর। বাংলাদেশ সময় আজ শনিবার রাত ১১টায় হিউস্টন স্টেডিয়ামে এই ম্যাচটি দিয়েই শুরু হচ্ছে নকআউট পর্বের মহাযুদ্ধ।

অন্যান্য হাইভোল্টেজ ম্যাচের মধ্যে, শক্তিশালী জার্মানিকে বিদায় করে চমক দেখানো প্যারাগুয়ে মুখোমুখি হবে গত দুই আসরের ফাইনালিস্ট ফ্রান্সের। অন্যদিকে, রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে লড়তে হবে আর্লিং হালান্ডের নরওয়ের বিপক্ষে।

বিশ্বকাপের আরেক সহ-আয়োজক মেক্সিকোর প্রতিপক্ষ সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল মুখোমুখি হবে তাদের চিরচেনা প্রতিবেশী দেশ স্পেনের। আর বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামবে বিশ্বকাপের আরেক সহ-আয়োজক যুক্তরাষ্ট্র।

শেষ ষোলোর সম্পূর্ণ সূচি (বাংলাদেশ সময়)

ম্যাচ ভেন্যু তারিখ ও সময়
কানাডা বনাম মরক্কো হিউস্টন স্টেডিয়াম ৪ জুলাই, রাত ১১:০০ টা
প্যারাগুয়ে বনাম ফ্রান্স ফিলাডেলফিয়া স্টেডিয়াম ৫ জুলাই, রাত ৩:০০ টা
ব্রাজিল বনাম নরওয়ে নিউইয়র্ক স্টেডিয়াম ৬ জুলাই, রাত ২:০০ টা
মেক্সিকো বনাম ইংল্যান্ড মেক্সিকো সিটি স্টেডিয়াম ৬ জুলাই, সকাল ৬:০০ টা
পর্তুগাল বনাম স্পেন ডালাস স্টেডিয়াম ৭ জুলাই, রাত ১:০০ টা
যুক্তরাষ্ট্র বনাম বেলজিয়াম সিয়াটল স্টেডিয়াম ৭ জুলাই, সকাল ৬:০০ টা
আর্জেন্টিনা বনাম মিসর আটলান্টা স্টেডিয়াম ৭ জুলাই, রাত ১০:০০ টা
সুইজারল্যান্ড বনাম কলম্বিয়া বিসি প্লেস, ভ্যাঙ্কুভার ৮ জুলাই, রাত ২:০০ টা

জেএইচআর

Link copied!